1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সালাহউদ্দিন চৌধুরী চেয়ারম্যানের নেতৃত্বে ঝাকঝমকভাবে স্বাধীনতা দিবস পালন মেখলে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

সালাহউদ্দিন চৌধুরী চেয়ারম্যানের নেতৃত্বে ঝাকঝমকভাবে স্বাধীনতা দিবস পালন মেখলে

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৩৫ বার

চট্টগ্রামের হাটহাজারী মেখল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, প্রীতি ফুটবল ম্যাচ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং বীর শহিদ মুক্তিযোদ্ধাগণের জন্য দোয়া ও মোনাজাত শেষে আলোচনা সভা ও দিনব্যাপী নানান কর্মসূচি পালনের মাধ্যমে মেখল ইউনিয়ন পরিষদ ও মেখল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মুহিবুল হকের সঞ্চালনায় দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইছা আহমদ।

বক্তব্যে সালাহউদ্দিন চৌধুরী চেয়ারম্যান বলেন- আমরা একটা স্লোগান বেশি বেশি প্রচার করে জনগণের নিকট পৌঁছে দিতে হবে, তা হলো- জয় বাংলা’। এটি এখন জাতীয় স্লোগান।
যে সকল লোক এই স্লোগান উচ্চারণে ইতস্তত করবেন বা এড়িয়ে যাবেন, ধরে নিতে হবে তারা বাংলাদেশের মানচিত্রে বিশ্বাসী নয়”।

ইউপি সদস্যগণ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীবৃন্দ এবং মেখল ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা এতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন। এজন্য চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net