ঢাকা   ০৮:৪৩:৪৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সিরাজদিখানে আগুনে পুড়ে নিঃস্ব প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁরালো এএমসিবি ফাউন্ডেশন

এইচ.আই লিংকন, সিরাজদিখান:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪০০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদি গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী পরিবারের ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।

এমন সংবাদ পেয়ে আগুনে পুড়ে চাওয়া নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন মানবতার সেবায় নিয়োজিত এএমসিবি ফাউন্ডেশনের সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর ও ফাউন্ডেশনের সদস্যরা। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ নিঃস্ব পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী নিজাম উদ্দিন মিয়া,ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মিশর তালুকদার, বিক্রমপুর কেবি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরী, সোহাগ ঢালী, ফাহিম হাওলাদার, আলী মোহাম্মদ, রাজু আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার ৩ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নে মধ্যম শিয়ালদি গ্রামের শেখ বাড়িতে ওসমান শেখের রান্নাঘরে আগুন লাগে। সেই আগুন মুহূর্তে পাশে থাকা বুদ্ধি প্রতিবন্ধী নূর হোসেন শেখের বসতঘর পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি