1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থী নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থী নিহত

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৭৬ বার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এহসানুল ইসলাম রিজভী নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এহসানুল ইসলাম রিজভীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তিনি ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। রিজভী কলেজের উত্তর হলের আবাসিক শিক্ষার্থী।

রোববার রাতে অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই সুজিত বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে যায় পুলিশ। আমরা সেখানে গিয়ে জানতে পারি, তিনি মারা গেছেন।’

তিনি বলেন, ‘যতদূর জানতে পেরেছি, তার বাবা একজন ঠিকাদার। বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ দেখতে অষ্টগ্রামে এসেছিলেন তিনি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net