1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা- ধাওয়া, আহত -৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

হাতীবান্ধায় ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা- ধাওয়া, আহত -৫

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৮১ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের লাঠিচার্জে অন্তত ৫জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার ০৫ মার্চ দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে সারাদেশের ন্যায় হাতীবান্ধা উপজেলায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি। মিছিলটি শুরুতেই পুলিশের বাঁধার মুখে পড়ে বক্তব্য দিতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহারিয়ার জিহানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তাপ্ত হয়। ২ পক্ষের টানটান উত্তেজনায় পুরো এলাকায় আতংকের সৃষ্টি করে। মুহুর্তে বন্ধ হয়ে যায় উপজেলা সদরের দোকান পাট, বিপনি ও বিতান।

পরে ছাত্রদলের নেতা-কর্মীরা মেডিকেল মোড়ে অবস্থান নিলে ছাত্রলীগের নেতা-কর্মীরাও মেডিকেল মোড়ে মিছিল নিয়ে গেলে ২ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠি চার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষে অন্তত ৫ জন আহত হয়। এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২ পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমান পরিস্থতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রনেই রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net