1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

মাগুরায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৩৯ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ২২ মার্চ মঙ্গলবার মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ থেকে ২৩ মার্চ সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান মালায় এদিন ছিলো বীর মুক্তিযোদ্ধা সমাবেশ।
সকালে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত মুক্তিযোদ্ধাগণ শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ও পরবর্তিতে মত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের স্মরণে নিরবতা পালন ও দোয়া কামনা করা হয়।

দুপুরে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) শ্যমানন্দ কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, জেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও কামানা যুদ্ধে আহত বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযাদ্ধা রেজাউর রহমান রাজু, মাগুরা সদর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্সী আবদুর রউফ, শ্রীপুর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, মহম্মদপুর উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবদুল হাই, শালিখা উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকী।

সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বারিক আন্জাম বারকি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক খন্দকার আবু আনছার নাজাত আশাসহ আরো অনেকে।
অনুষ্ঠান সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারিসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net