ঢাকা   ০২:৫৭:৫৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

আগুনে পুড়লো সুতার গোডাউন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৫৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদীতে জবা টেক্সটাইল মিলের গোডাউনে আগুন লেগে বিপুল পরিমান সুতা পুড়ে গেছে। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টার দিকে পৌর শহরের ব্রাহ্মন্দী এলাকার জবা টেক্সটাইল মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে জবা টেক্সটাইল মিলের পেছনের অংশে আগুনের ধোয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে সুতার গোডাউন থেকে ধোয়া ও আগুন দেখতে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে নরসিংদী ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা বেশিরভাগ সুতা পুড়ে গেছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নরসিংদী ফায়ার সার্ভিস এর পরিদর্শক জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে নরসিংদীর ৪ টি ও মাধবদীর ১টিসহ মোট ৫ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি