ঢাকা   ০৮:৫৯:২৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

আশুলিয়ার ধামসোনায় একইদিনে একাধিক রাস্তার উদ্বোধন

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪০৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভার উপজেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের উদ্যোগে এক দিনে একাধিক রাস্তার কাজের উদ্বোধন।

বুধবার (৬এপ্রিল) সকালে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের শ্রীপুর হাসান কলোনী আরসিসি রাস্তার কাজের উদ্বোধন করেন। সাথে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মন্ডল ও সাধারন সম্পাদক জনাব মতিউর রহমান মতিন।

৮নং ওয়ার্ডের পলাশবাড়ী নামা বাজারের আনারুল্লার মার্কেট থেকে মনির হোসেন এর বাড়ি পর্যন্ত উপজেলা উন্নয়ন তহবিল এর আরসিসি ঢালাই রাস্তার কাজ উদ্বোধন করেন। উপস্হিত ছিলেন ওয়ার্ডের মেম্বার হারুন মন্ডল ও আওয়ামী লীগ নেতা ইউনুস খান। ইউ পি সচিব আমির হোসেন,সাবেক ঢাকা জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মন্ডল।
পরে সেখান থেকে পুর্ব ডেন্ডাবর হাসান মন্ডল এর বাড়ির সামনে নলির খালের উপরে কালভার্ট এর ঢালাইর কাজ পরিদর্শন করেন।

এলাকার উন্নয়নে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। স্হানীয়রা বলছেন ধামসোনা ইউনিয়নের উন্নয়নে সাইফুল ইসলাম চেয়ারম্যানের বিকল্প নেই। তিনি গ্রামকে শহরে রুপান্তরিত করে ইউনিয়নটিকে পৌরসভায় উন্নতি করার লক্ষে কাজ করেই যাচ্ছেন। এলাকাবাসী সাইফুল ইসলামকে ধামসোনা পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র হিসাবে দেখতে চায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি