1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এতিমদের হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করলো 'বন্ধু চিরদিন' - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

এতিমদের হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করলো ‘বন্ধু চিরদিন’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৩০ বার

প্রতি বছরের মত এই রমজানেও এতিমদের হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করলো বন্ধু চিরদিন। প্রতিষ্ঠার পর থেকেই সেবামূলক এই সংগঠনটি বিভিন্ন এতিমখানায় নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর গেন্ডারিয়ায় আমিমুল উলূম ফয়জিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে এতিম ও রোজাদারদের নিয়ে ইফতার করেন গ্রুপের সদস্যরা। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন ইমাম আবু সাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধু চিরদিন গ্রুপের চিফ এডমিন ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক জাফরুল আলম, এডমিন মোস্তাক রহমান, গ্রুপের সদস্য ও বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এর প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল হক পাভেল।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, ইলেকট্রনিকস ট্রেডার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (ইটাব) এর সভাপতি আমিনুল হক মিন্টু, ওল্ড ঢাকা নাগরিক সমাজের মহাসচিব মো. মাহতাব উদ্দিন (সানি মাহতাব), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ কামাল হোসেন, মসজিদ ও এতিমখানার মোতাওয়াল্লি আনোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net