1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের চৌফলদন্ডী ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

কক্সবাজারের চৌফলদন্ডী ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৫৮৮ বার

কক্সবাজারের চৌফলদন্ডী ব্রিজের নিচ থেকে সায়েম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

নিহত যুবক খুরুশকুল তেতৈয়া গুইল্যাবাপের পাড়া এলাকার আবু ছৈয়দের ছেলে। সে পেশায় সিএনজি অটোরিক্সা চালক বলে জানা গেছে।

নিহতের ভাই ফরিদুল আলম জানান, শনিবার রাতে বন্ধুদের সাথে বেড়াতে যায় সায়েম। রাত ১২টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর মধ্যে রাতে বন্ধুরা বাড়ি ফিরলেও ফিরেনি সায়েম। ভাই ফরিদুল আলমের আশঙ্কা তার ভাই বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে কোথাও আক্রমণের শিকার হয়েছে। তিনি নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার কথাও জানান।

পরিবারের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, গত শনিবার থেকে যুবক সায়েম নিখোঁজ ছিলেন। তিনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। এরপর বিভিন্নভাবে খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে সোমবার ভোর ৪টায় নিখোঁজ যুবকের মরদেহ চৌফলন্ডী ব্রিজের নিচে ভেসে উঠে।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য জানতে অনুসন্ধান করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net