1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বৈসাবিন পালনে প্রস্তুতি সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বৈসাবিন পালনে প্রস্তুতি সভা

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩১৮ বার

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বর্ণিল আয়োজনে বৈসাবিন উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার(৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙ্গালী-পাহাড়ীদের বর্ষবরণ ও বিদায এ উৎসবটি এখন পার্বত্য অঞ্চলে আর সমতলে “বৈ-সা-বি” নামে পরিচিত। ত্রিপুরাদের ” বৈসুক”, মার্মাদের সাংগ্রাই, তঞ্চঙ্গা ও চাকমাদের ” বিঝ”ু নামের প্রথম আদ্যাক্ষর নিয়ে হয়েছে “বৈ-সা-বি”।
১৪২৪ বঙ্গাব্দে পার্বত্য অঞ্চলের একদল তরুন শিক্ষক-সংবাদকর্মী বাঙ্গালীর ঐতিহ্য বাংলা নববর্ষ থেকে ”ন” যুক্ত করে ”বৈসাবিন” নামকরণ করে।

আগামী ১২এপ্রিল সকালে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়বাসীর প্রাণের উৎসব ঐতিহ্যবাহী বৈসু, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ পালনে সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইঁয়া, খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি মেজর জাহিদ হোসেন, জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net