1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী প্রবাসী ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

খুটাখালী প্রবাসী ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৮১ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের তরুণ যুবক এবং প্রবাসী শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তিদের সহযোগিতায় খুটাখালী প্রবাসী ক্লাবের উদ্দোগে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার বৃহত্তর খুটাখালী গ্রামের প্রবাসী ও প্রবাসী ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি এজিএস সেলিম কায়সার জনি চৌধুরী, সাধারন সম্পাদক মফিজুর রহমান, ক্লাবের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ইসমাইল ও আবদু রশিদের সার্বিক সহযোগিতায় পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়নের দু’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে।

১ এপ্রিল (শুক্রবার) বিকেলে খুটাখালী বাজারস্থ হাজী মমতাজ মার্কেটস্থ ক্লাব কার্যালয়ে ইফতার সামগ্রী তুলে দেন ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট আলেমেদ্বীন মুহাম্মদ আবদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, খুটাখালীর প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার পাশাপাশি হতদরিদ্রের মাঝে ইফতার বিতরণ করে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের এই কাজের জন্য নিশ্চয় মহান আল্লাহ নেক হায়াত দান করবেন।

তিনি বলেন,রেমিটেন্স যোদ্ধারা করোনা মহামারী কালীন দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে রেখেছেন অপরিসীম ভূমিকা। এলাকার সামাজিক কর্মকান্ডে খুটাখালী প্রবাসী ক্লাব আরো গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন। সেই সাথে তিনি ক্লাবের সাথে সংশ্লিষ্ট প্রবাসীসহ সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।

মোঃ জুনাইদের পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্যে ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল আজিম সিদ্দিকী, ৪নং ওয়ার্ড মেম্বার ছৈয়দ হোছাইন, ৫নং ওয়ার্ড মেম্বার নাছির উদ্দীন, নারী মেম্বার পারভিন আক্তার ও সাবেক ছাত্র নেতা রমজান আলী মুর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় খুটাখালী প্রবাসী ক্লাবের উপদেষ্টা, কার্যকরি পরিষদের সদস্য, প্রবাসী ও এলাকার বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net