1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রউফ তালুকদার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রউফ তালুকদার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪১৪ বার

গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ সম্প্রতি উর্ত্তীণ হয়েছে। চলতি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদ (সংশোধন) আইন ২০২২ অনুযায়ী সংশোধিত আইন পাস হয়। সংশোধিত এই আইনে জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে। গাইবান্ধাসহ সকল জেলার জন্য এই আদেশ জারি করা হয়। জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৮২ অনুযায়ী সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের আগে পর্যন্ত এই আদেশ বলবত থাকবে।

রোববার ১৭ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকীর সইকরা এক চিঠিতে এ তথ্য জানা গেছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পাওয়া বর্তমান গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ তালুকদার। তিনি বলেন, এই আদেশ জারির পর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমানসহ ২১ সদস্যের পরিষদের কোন কার্যক্রম থাকলো না।

এদিকে জেলা পরিষদের প্রশাসক কে হবেন, এনিয়ে কয়েকদিন ধরে স্থানীয়ভাবে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এরই মধ্যে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ তালুকদার। অপরদিকে সংশোধিত আইন পাস হবার পর থেকে নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান জেলা পরিষদের সরকারি ডাকবাংলো থেকে আসবাবপত্র সরাতে থাকেন। কোন আনুষ্ঠানিকতা ছাড়াই চেয়ারম্যান গেল রোববার জেলা পরিষদ কার্যালয় থেকে বিদায় নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net