ঢাকা   ০৮:৫২:৪৫ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩০৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ ও কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে রানীশংকৈল উপজেলা গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন, রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্কুলশিক্ষক খায়রুল বাশার, জিল্লুর রহমান প্রমুখ। খায়রুল বাসার বলেন, আমি একজন স্কুলশিক্ষক। গত ১৭ এপ্রিল রোববার গরু কিনতে নেকমরদ হাটে গেলে ইজারাদার ও তাদের লোকজনের কাছে চরম অপমানিত হই। তারা সরকার নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল নিচ্ছিল। এ অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করায় আমাকে বাজে ভাষায় গালাগাল শুনতে হয়েছে। আমি এর সুরাহা চাই।

আরেক স্কুলশিক্ষক জিল্লুর রহমান বলেন, আমি সরকারের অধীনে চাকরি করি। সরকারের নিয়মকানুন মেনে চলি। কিন্তু কাতিহার হাটে নাতির আকিকার জন্য ছাগল কিনতে গেলে আমাকে ন্যাক্কারজনক পরিস্থিতিতে পড়তে হয়েছে। তারা সরকার নির্ধারিত ৯০ টাকার বদলে ২০০ টাকা আদায় করছে। আমি এর কারণ জানতে চাইলে তারা বলে নিলে নেন না নিলে ছাগল রেখে চলে যান। কিসমত আলী একজন দিনমজুর। ছাগল বিক্রি করতে এসেছিলেন নেকমরদ হাটে। তিনি বলেন, আমাদের জিম্মি করে রাখছে হাট ইজারাদাররা। যারা বিক্রি করছে এবং যারা কিনছে দুপক্ষের থেকেই অতিরিক্ত টাকা নিচ্ছে। সবকিছুতেই বেশি টোল নিচ্ছে ইজারাদার। আমার কাছে মনে হয়েছে, এগুলো দিনে-দুপুরে ডাকাতি করা হচ্ছে।

আন্দোলনে একাত্মতা জানিয়ে রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা জাগো নিউজকে বলেন, আমরা জনপ্রতিনিধিরা এর দায় এড়াতে পারি না। জনগণ তাদের সঠিক পন্থা অবলম্বন করেও যদি হেনস্তার শিকার হন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তাহলে এর জবাব দিতে হবে। অভিযোগ পাওয়ার পর আমি নিজে হাট দুটি পরিদর্শন করেছি এবং আমার নিজ চোখে এ লুটপাট আমি দেখেছি। তিনি আরও বলেন, আমি বলতে চাই, উপজেলা প্রশাসন শুধু জরিমানা না করে যাতে আর কখনো হাটগুলোতে অতিরিক্ত টোল না তুলতে পারে সেদিকে সোচ্চার হন। প্রতি সপ্তাহে ৭-১০ লাখ টাকা আয় করে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে ইজারাদাররা অভ্যস্ত হয়ে গেছে। অতিরিক্ত টোল আদায় বন্ধ না হলে জনগণকে নিয়ে আরও দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এ বিষয়ে জানতে চাইলে নেকমরদ হাটের ইজারাদার আব্দুল কাদের অতিরিক্ত টোল নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, গোটা জেলায় যেমন বেশি নিচ্ছে আমিও তেমন বেশি নিচ্ছি।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নাইন কবির জাগো নিউজকে বলেন, হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পেলেই জরিমানা করেছি। আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্মারকলিপি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি