1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবিদ্বারে সমাজ সেবায় বিশেষ অবদানের জন‍্য সম্মাননা স্মারক উপহার পেলেন সাদ্দাম হোসাইন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেবিদ্বারে সমাজ সেবায় বিশেষ অবদানের জন‍্য সম্মাননা স্মারক উপহার পেলেন সাদ্দাম হোসাইন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৭৬ বার

কুমিল্লার দেবিদ্বারে করোনাকালীন সমাজ সেবায় বিশেষ অবদানের জন‍্য “হিউম্যান ওয়েলবিং ফাউন্ডেশন অব বাংলাদেশ” কর্তৃক সম্মাননা স্মারক উপহার পেলেন দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও হ্যালো স্বেচ্ছাসেবকলীগ এর সমন্বয়ক মোঃ সাদ্দাম হোসাইন।

শনিবার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে
সামাজিক, শিক্ষা ও মানবিক বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য এ সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, আবদুস সামাদ, সিনিয়র সচিব (অব) ও চেয়ারপার্সন অব বোর্ড ডিরেক্টর, এসডিএফ।

প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন,
ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, কর কমিশন জাতীয় রাজস্ব বোর্ড, কর অঞ্চল- ৪ এবং ডিস্ট্রিক গভর্নরসহ বিভিন্ন গুণীজন।

মোঃ সাদ্দাম হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আলহামদুলিল্লাহ, পরিশ্রম মানুষকে সম্মান এনে দেয়। এ কৃতিত্বে টিমের সবাই আমাকে সহযোগিতা করেছেন। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net