1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৮২ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দেশব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পদচারীদের মাঝে ইফতার বিতরণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে উত্তর জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সারওয়ার হোসেন বাবু। শুক্রবার (৮ এপ্রিল) ইফতার আগ মুহূর্তে তিতাস উপজেলার কড়িকান্দিস্থ গৌরীপুর-হোমনা সড়কের প্রায় ২০০ পথচারীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোকবল মাহমুদ প্রধান, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছাইদুর রহমান ভূইয়া, উত্তর জেলা যুবলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, তিতাস উপজেলা তাতী লীগের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার প্রমূখ। যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু বলেন, রমজান হলো একটি পবিত্র মাস।

এ মাসে প্রত্যেকটি ভালো কাজের জন্য মহান আল্লাহ উত্তম পুরস্কার প্রদান করে থাকেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সারা দেশের ন্যায় আমরাও চেষ্টা করছি এ মাহে রমজানে ইফতার সামগ্রী দিয়ে রোজাদারদের পাশে দাঁড়নোর। ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণিসহ সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net