ঢাকা   ০৬:৪৩:৪৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

পুলিশ কনস্টেবল থেকে বিসিএস প্রশাসন ক্যাডারে ৬৭তম

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৯৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পুলিশ কনস্টেবল পদে চাকরিতে থাকা অবস্থায় বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সিরাজ মিয়ার পঞ্চম সন্তান
হাকিম উদ্দিন।

বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে হাকিম উদ্দীনের সাথে কথা হয় তিনি জানান, গত বুধবার ৪০তম বিসিএসের ফল বের হয়। সেখানে তিনি প্রশাসন ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হন।
২০১০ সালে সায়দাবাদ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন হাকিম উদ্দিন। তারপর রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে উচ্চ মাধ্যমিক পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১২-১৩ সেশনে ভর্তি হন। ভর্তির কিছুদিন পরই পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তার। ২০১৩ সালে পুলিশে যোগদান করে প্রথম ১ বছর গাজিপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কাজ করে বদলি হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশে। সেখানে থাকা অবস্থায়ই নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে অনার্স শেষ করেন। তারপর আর মাস্টার্স করেননি তিনি। এরপর, ২০১৮ সালে ৪০তম বিসিএস এ আবেদন করেন এবং প্রথমবারের মতো বিসিএস প্রিলিমিনারি টেস্ট দেন। সেখানে কৃতকার্য হওয়ার পর পর্যায়ক্রমে রিটেন ও ভাইভাতে অংশ নেন। সবশেষ, চলতি বছরের ৩০ মার্চ ৪০ তম বিসিএসের রেজাল্টে প্রশাসন ক্যাডারের মেধাতালিকায় ৬৭তম হিসেবে জায়গা করে নেন এই যুবক।

হাকিম উদ্দিন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কাজের চাপ প্রচুর। সারাদিন কাজ করে বিশ্রামের সময় পড়াশোনা করতাম। যখন অনার্স চতুর্থ বর্ষ শেষদিকে তখন মাথায় ভালো মানের একটা চাকরির পোকা ঢুকে। নূন্যতম ২য় শ্রেণির একটা চাকরির চাহিদা ছিল। এই চিন্তা থেকেই পুলিশ কনস্টেবল পদে চাকরির পাশাপাশি পড়াশোনা করতে থাকি ভালো একটা চাকরির আশায়। এক্ষেত্রে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে সাহায্য করেছেন। প্রস্তুতি ভালো না থাকায় ৪০তম এর আগে আবেদন করিনি। যখন আমার মনে হয়েছে আমি প্রতিযোগিতা করতে পারব তখন আবেদন করি। ৪০তম তে প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দেই এবং সেখানেই ৬৭ তম হই প্রশাসন ক্যাডারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি