ঢাকা   ১২:৫০:০৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

প্রযুক্তি সম্পূর্ণ মানেগুনে সেরা রেনুপোনা উৎপাদন হয় লালমনিরহাটের তা-সীন ফিশারিজ চন্দ্রপুরে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৩৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন এর কালভৈরব বাজার তেতুল তলা থেকে ১০০ গজ পূর্ব পাশে আধুনিক প্রযুক্তিতে রেনুপোনা সফল ভাবে উৎপাদন করে বিভিন্ন জেলায় রেনু পোনা নিয়ে তাদের ফিশারিজে দিয়ে বড় করে ভালো মুনাফা অর্জন করে আসছেন তিনি । সব ধরনের মাছের মধ্যে রেনু পোনার মার্কেট খুব ভালো। ওই হ্যাচারী মালিক আলহাজ্ব শাহআলম কয়েক বছর ধরে লালমনিরহাটে অন্যতম হ্যাচারী তা-সীন ফিশারিজ এন্ড হ্যাচারীতে রেনু এবং পোনা সংগ্রহ করে ভালো মুনাফা লাভ করেছেন বলে জানান। আলহাজ্ব শাহ্ আলম জানান, আমার প্রায় ১২টি পুকুর রয়েছে। বেশিভাগ পুকুরেই আমি বাংলা মাছের রেনু এবং পোনা সংগ্রহ করে মাছ চাষ করছি এর মধ্যে কিছুদিন খরায় কিছুটা সমস্যার সৃষ্টি হলেও বর্তমানে বৃষ্টিপাতের ফলে পুকুরগুলোর মাছের প্রাণ ফিরে পেয়েছে।

রেনুর মধ্যে রয়েছে কমনকার্প, মিররকার্প, রুই, কতলা, মৃগেল, কালিবাউশ, পাঙ্গাস, ঘনিয়া, সিলভার, বিগেট এবং স্বরপুটি। বিভিন্ন জেলার মাছখামারিরা তা-সীন ফিশারিজ থেকে ওই পোনা সংগ্রহ করে মাছ উৎপাদনে সাফল্য বয়ে আনছেন বলে জানা গেছে।

ব্যবস্থাপক পরিচারক আলহাজ্ব শাহ্ আলম জানান, রেনু-পোনার চাহিদা সবচেয়ে বেশি।রংপুর বিভাগের কুডিগ্রাম, গাইবান্ধা, বগুড়া, নীলফামারী, পঞ্চগড়, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে আমাদের রেনু-পোনা। ২০২২ সালে প্রায় ২৫শত কেজি রেনু, সব ধরনের কার্প এবং ক্যাটফিস প্রত্যক্ষভাবে ৪ হাজার মাছখামারি মধ্যে এবং পরোক্ষভাবে ১০ হাজার বেশি খামারিকে রেনু দিয়ে আমরা সহায়তা করেছি।

কালিগন্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন জানান,লালমনিরহাট জেলার উৎপাদিত রেনু পোনা দেশের বিভিন্ন প্রান্তের জলাভূমিতে পৌঁছেছে। যা মৎস্য বিভাগের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। জেলার একাধিক হ্যাচারীর মধ্যে তা-সীন ফিশারিজ এন্ড হ্যাচারী। মৎস্যখামারি, মৎস্য আড়তদার, মাছ বিক্রেতা-ক্রেতা ওই ৪ গোষ্ঠীর মাঝেমধ্যে চমৎকার একটি নির্ভরশীল ভারসাম্য তৈরি করে রেখেছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি