1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি -জামায়াত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় - ভোলায় নাছিম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

বিএনপি -জামায়াত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় – ভোলায় নাছিম

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৪৪ বার

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে বলে যারা এখন মাতম করছে, তারা একদিন উন্মাদ হিসেবে পরিচিতি পাবে। কারণ দুর্নীতির জন্য শ্রীলঙ্কার আজ এই দুর্দশা। কিন্তু বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ভোলা শহরের বাংলাস্কুল মাঠে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রবৃদ্ধির হার শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে কয়েকগুণ বেশি। ওইসব দেশের মতো বাংলাদেশে দুর্নীতি হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে দুর্নীতি দমন করছেন। আওয়মী লীগে দুর্নীতিবাজের স্থান নেই। কেউ দুর্নীতি করে আওয়ামী লীগে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, পাকিস্তানের মতো দেউলিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা নির্বাচনের কথা বলে না, ভোটের কথা বলে না। ইলেকশনে আসে না, ইলেকশনে বিশ্বাস করে না। তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে আসতে চায় না। নির্বাচনে আসতে ভয় পায়। তারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায়। তাড়া ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এদেশের মানুষ তা হতে দেবে না। কারণ দুর্নীতিবাজ বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা কোনো মতে যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে দেশটা ওরা গিলে খাবে। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।

পরে আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. গোলাম কবির রাব্বানী পিনু, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রমুখ। বর্ধিত সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net