ঢাকা   ০১:১৩:২৮ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

মাগুরার শ্রীপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩৬৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের আয়োজনে কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত ৩ ‘শ পরিবারের মাঝে প্রতিজনেকে ৪ হাজার ৫’শ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে৷
সোমবার দুপুরে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা শাখার চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এ টি এম আব্দুল ওয়াহহাব।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের সেক্রেটারি শিকদার শফিকুল ইসলাম বাদশার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের সদস্য রানা আমির উসমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিকদার কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ, জামিরুল ইসলামসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি