1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ৭৭টি হতদরিদ্র পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

রামগড়ে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ৭৭টি হতদরিদ্র পরিবার

রামগড় ( খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২২৩ বার

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়-২ প্রকল্পের অধিনে তৃতীয় ধাপে ৭৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলো জমিসহ ঘর।
মঙ্গলবার সকালে সারাদেশে একযোগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘরের উদ্বোধন ও হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রামগড়ে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘর হস্তান্তর করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এসময় রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলমগীর, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান মো. শাহআলম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। সেই আলোকে ঈদের আগেই রামগড়ে ৭৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুই শতক জমিসহ দ্বি কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা ঘর দেয়া হয়েছে। তিনি আরো জানান, আশ্রয়-২ প্রকল্পের অধিনে তৃতীয় ধাপের এ ঘরগুলো নির্মাণে প্রতিটি ২লক্ষ ৫৯হাজার ৫শত টাকা ব্যয় করা হয়েছে। প্রতিটি পরিবারে জমি ও ঘর নির্মানে আনুমানিক ৫লক্ষ টাকা ব্যয় হচ্ছে। ৭৭টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ২৩টি, ১নং রামগড় ইউনিয়নে ৩২টি এবং ২নং পাতাছড়া ইউনিয়নে ২২টি ঘর নির্মান করা হচ্ছে। ইতিপূর্বে রামগড় উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে ১৯৩টি গৃহ নির্মাণ করে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net