ঢাকা   ০৮:৩৪:৪৪ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জে বিকাশ এজেন্টকে হত্যা করে টাকা ছিনতাই

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৪৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় আনোয়ারুল ইসলাম আইয়ুব (৩৮) নামে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এজেন্টকে কুপিয়ে হত্যা করে ৬/৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ২০ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে উপজেলার চাপারহাট বত্রিশ হাজারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আইয়ুব কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের মদনপুর হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।
নিহতের পরিবার ও কালীগঞ্জ থানা পুলিশ জানান, আইয়ুব কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের বিদেশি মার্কেটে মোবাইল ব্যাংকিং ও রিচার্জ, গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন।

এর পাশাপাশি স্থানীয় চাপারহাট এলাকার জাহাঙ্গীর আলম মুন্সির সঙ্গে পার্টনার হিসেবে ‘স্বচ্ছ সমবায় সমিতি’ নামে একটি এনজিও পরিচালনা করতেন। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে দোকান বন্ধ করে সমিতির আর্থিক হিসাব-নিকাশ শেষ করে রাত আনুমানিক ১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আইয়ুব। পথে চাপারহাট বত্রিশ হাজারী এলাকায় পাদু বৈরাগীর সমাধির কাছে পৌঁছালে তার পথ রোধ করে ছিনতাইকারীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ব্যাগে ও পকেটে থাকা টাকাপয়সা লুট করে নিয়ে যায় তারা।

নিহতের স্ত্রী মাহফুজা বেগম চামেলী জানান, ‘কারমাইকেল কলেজ থেকে একসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করে আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হই। এখন আমার এবং ২ সন্তান স্বচ্ছ ও স্বপ্নের কী হবে? আইয়ুবের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই।

চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, ‘বিকাশ এজেন্ট আইয়ুবের ঘাড়ে ও গলায় দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে টাকা -পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম রসুল জানান, ‘আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এখন লাশের ময়নাতদন্তের জন্য লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি