1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ

শরণখোলায় অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩৬২ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর গ্রামের বলেশ্বর নদের চরের ছইলা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৭০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ছইলা গাছের শ্বাসমূলে আটকে থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন (পাগল) ওই বৃদ্ধা ১০-১২ বছর আগে শরণখোলায় এসে আশ্রয় নেন। তার বেশিরভাগ সময় কেটেছে উপজেলা পরিষদ সংলগ্ন বান্দাঘাটা এলাকাতেই। শান্ত স্বভাবের এই বৃদ্ধা শেষ দিকে এসে পায়ে ভর করে চলতে পারতেন না। দুই হাতে ভর করে চলতেন। লোকজন যে যা দিত তাই খেতেন।

বলেশ্বর নদের জেলে সাইফুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নদের পারে নোঙর করে রাখা তার মাছধরা নৌকার কাছে গেলে লাশটি দেখতে পান তিনি। বলেশ্বর পারের বাসিন্দা মো. শাহ আলম জানান, তিনি সকাল ১১টার দিকে বেড়িবাঁধের ওপর দেখেছেন ওই বৃদ্ধাকে। আকলিমা বেগম নামে এক নারী জানান, আগেরদিন (বুধবার দুপুরে) তিনি ওই পাগল বৃদ্ধাকে খাবার খেতে দিয়েছেন।

তারা জানান, বেশ কয়েকদিন ধরে বলেশ্বর পারে এসে আশ্রয় নেয় এই বৃদ্ধা। হাটতে পারে না, দুই হাতে ভর করে চলতো। যে যা দিত তাই খেতো। তাদের ধারণা, হয়তো গোসল করেত নেমে জোয়ারের ¯স্রোতের টানে নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। নিহত বৃদ্ধা মানসিক ভারসামহীর ছিলেন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net