1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'শিক্ষকদের দায়িত্বশীল, অভিভাবকদের যত্নশীল হতে হবে'- অধ্যক্ষ নার্গিস আক্তার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

‘শিক্ষকদের দায়িত্বশীল, অভিভাবকদের যত্নশীল হতে হবে’– অধ্যক্ষ নার্গিস আক্তার

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৬৭ বার

শিক্ষার মান উন্নয়নে যৌথ প্রচেষ্টার কোন বিকল্প নেই। ভালো ফলাফল ও নৈতিক গুণাবলী সম্পন্ন প্রজন্ম তৈরিতে শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে, একই সাথে অভিভাবকদেরও সন্তানের প্রতি যত্নশীল হতে হবে। প্রযুক্তির ভালো দিকটা আমাদের সন্তানরা ব্যবহার করবে। এ বিষয়ে আপনারা বাসায় খেয়াল রাখবেন। মঙ্গলবার (৫ এপ্রিল) অভিভাবক সমাবেশে এসব কথা বলেন কুমিল্লা কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. নার্গিস আক্তার। ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রাথমিক শাখার ইউনিক শিক্ষক খাদিজা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রেণি শিক্ষক মোহাম্মদ আজহার উদ্দিন ও ইসরাত পায়েল রাত্রিসহ শিক্ষার্থীদের অভিভাবকরা। সভায় প্রায় ৯০ জন অভিভাবক উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা আরো বলেন, শিক্ষার মৌলিক ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। কুমিল্লা কালেক্টেরেট স্কুল এন্ড কলেজ শুরু থেকেই ছাত্র-ছাত্রীদের দক্ষ হিসাবে তৈরির চেষ্টা করে যাচ্ছে।
আজকে যারা পঞ্চম শ্রেণিতে পড়ে ২০৪১ সালে তারা দেশকে নেতৃত্ব দিবে। তারা তখন কলেজ -বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে। তাই ৪১ এর বাংলাদেশ বিনির্মাণে এ শিশুদের তৈরি করতে হবে।

প্রসঙ্গত, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ২০১৪ সালে যাত্রা শুরু করে। যা কুমিল্লা জেলা প্রশাসন কতৃর্ক পরিচালিত। নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত এ বিদ্যাপীঠে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদান করা হয়। ক্রীড়া, চিত্রাংকন, গান, আবৃত্তি ও সহশিক্ষা কার্যক্রমেও অল্প সময়ে সুনাম লাভ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net