1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চটপটি বিক্রেতা আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন 

শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চটপটি বিক্রেতা আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৯০ বার

আশুলিয়ার মানিকগঞ্জ পাড়ায় ৭বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬এপ্রিল)দুপুরের দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মানিকগঞ্জ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকায় তোফায়েল আজম কিন্ডারগার্টেনের সামনে ডাব বিক্রি করেন শিমরাইলকান্দি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া (৬০)। শনিবার বিকেলে বাচ্চুর কাছ থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ডাব কিনে বাড়ি যায়। পানি খেয়ে ডাবের খোসা ফিরিয়ে দিতে আবার বাচ্চুর কাছে যায় শিশুটি। এ সময় শিশুটিকে ফুসলিয়ে কিন্ডারগার্টেনের সামনে একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতরে নিয়ে যান বাচ্চু।

সেখানে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন বাচ্চু। কিন্তু রাস্তার পাশের ওই ঘরে শিশুটি চিৎকার শুরু করলে বাচ্চু তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। শিশুটির পরিবার স্থানীয় লোকজনের মাধ্যমে সদর থানার পুলিশে খবর দেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব ঘটনাস্থলে পৌঁছে বাচ্চুকে আটক করেন। রাত ১০টার দিকে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

শিশুটির মা প্রথম আলোকে বলেন, ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। কিন্তু তাঁরা কোনো সাড়া দেননি। তিনি অভিযোগ করে বলেন, এ ঘটনার পর বাচ্চু নামে ওই ব্যক্তি একজনকে দিয়ে ৫০০ টাকা পাঠিয়ে ঘটনাটি রফাদফা করার প্রস্তাব দিয়েছেন।

পাওয়ার হাউস রোড এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বাচ্চু নামে ওই ব্যক্তি শিশুদের দিকে কুদৃষ্টি দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বাচ্চুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net