ঢাকা   ০৩:১৭:৩৮ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা

সেচ্ছাসেবী সংগঠন আলোকিত সংঘের ইদ উপহার বিতরণ সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩০০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এবার ভিন্ন ভাবে নতুন কিছুর খোঁজে, নতুন আশায় আলোকিত সংঘের ইদ উপহার বিতরণ হয়েছে। প্রতিবার আলোকিত সংঘের ইদ উপহার চট্টগ্রাম শহর কেন্দ্রিক বিতরণ হয়ে আসছে কিন্তু এবার স্থান পরিবর্তন করে সন্দ্বীপের অসহায় মানুষের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করতে আলোকিত সংঘ প্রায় অর্ধশতাধিক আসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদ উপহার বিতরণ করেন।

২৯-০৪-২০২২ তারিখ বিকাল ৩টাই, আলোকিত সংঘের অর্গানাইজেশন সম্পাদক সায়েদ মাহমুদ এর সঞ্চালনায়, সভাপতি কাজী শরিফুল হাসান এর অনুমতিক্রমে মগধরা, বাংলা বাজার সংলগ্ন লায়ন মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোকিত সংঘের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত ঈদবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মগধরা ৩ নং ওয়ার্ড এর সুনামধন্য মেম্বার সাইফুল ইসলাম রিয়াদ, আলোকিত সংঘের বিওডি মেম্বার ইঞ্জিনিয়ার নূরুল আমিন সহ আলোকিত সংঘের আরো অনেক সদস্য।

বক্তব্য প্রধান কালে ইঞ্জিনিয়ার নূরুল আমিন আলোকিত সংঘের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং আগামীতে সকল ইদ উপহার সন্দ্বীপ কেন্দ্রিক বিতরণ করার আশা ব্যক্ত করেন। যাতে সন্দ্বীপের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষ সকলের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।

মগধরা ৩নং ওয়ার্ড এর মেম্বার সাইফুল ইসলাম রিয়াদ আলোকিত সংঘের ইদ উপহার বিতরণের জন্য উনার নির্বাচনী এলাকা বাঁচায় করে, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইদ উপহার বিতরণ করায় আলোকিত সংঘকে ধন্যবাদ জানান এবং বলেন যারা ইদবস্র পাচ্ছেন তারাই হচ্ছে প্রকৃত ইদ উপহার পাওয়ার হকদার আলোকিত সংঘ যাতে আগামীতেও সন্দ্বীপ কেন্দ্রিক এমন প্রোগ্রামের ধারাবাহিকতা বজায় রাখেন এই বিষয়ে আহবান জানান।

পরিশেষে সভাপতির বক্তব্যে তিনি সন্দ্বীপ কেন্দ্রিক আলোকিত সংঘের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আরো বাড়িয়ে সব সময় সন্দ্বীপের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে উনার বক্তব্য সমাপন করেন এবং উপস্থিত অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইদ উপহার বিতরণ এর মাধ্যমে উক্ত ইদ উপহার অনুষ্ঠান সমাপ্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি