1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বল্প আয়ের মানুষ রমজানে দিশেহারা হয়ে পড়েছেন -খায়রুল কবির খোকন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

স্বল্প আয়ের মানুষ রমজানে দিশেহারা হয়ে পড়েছেন —খায়রুল কবির খোকন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩০২ বার

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেন, রজমান মাস হলো রহমত, বরকত মাগফিরাত ও নাজাতের মাস। এই রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বড় নিয়ামত। এই মাস শিক্ষা দেয় সংযম, সহনশীলতা ও সহমর্মিতার। কিন্তু সিয়াম সাধনার এই মাসে মানুষের চরম কষ্ট ও দুর্ভোগ লাগবে মধ্যরাতের ভোটের সরকারের যেন কোন দায়বদ্ধতা নেই। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিত্যপণ্য কিনতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রেতারা। স্বল্প আয়ের মানুষ রমজানে দিশেহারা হয়ে পড়েছেন।

গতকাল সোমবার নরসিংদী জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. আব্দুল বাছেত, দ্বীন মোহাম্মদ দিপু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net