1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা আইডিয়াল কলেজের প্রথম টিউটোরিয়াল পরীক্ষার ফলাফল প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

কুমিল্লা আইডিয়াল কলেজের প্রথম টিউটোরিয়াল পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪২৯ বার

স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের প্রত্যাশায়… এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির প্রথম টিউটোরিয়াল পরীক্ষার ফলাফল প্রকাশ, আলোচনা সভা ও পুরষ্কারবিতরণ অনুষ্ঠানকলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেনচৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নিখিল চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেনপ্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।অনুষ্ঠানের বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন-মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেম নিয়ে আগামী দিনে তোমরা যাতে দেশের নেতৃত্ব দিতে পার, নিজেদেরকে এভাবে যোগ্য ও দক্ষ হয়ে উঠতে হবে। নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে। সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। নিয়মিত লেখাপাড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক ফয়েজুল হাসান বাবু এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরীক্ষা কমিটির প্রধান ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপক মোঃ ইমতিয়াজ মজুমদার।

এতে উপস্থিত ছিলেন পর্দাথবিজ্ঞান বিভাগেরসহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক মো: হাসান ভূইয়া, আরিফুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, মো: নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, ফাহিমা আক্তার, সুফিয়া আক্তার, নিশাত মাহমুদ। প্রথম টিউটোরিয়াল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করে ফারহানা ইসলাম তিশা, দ্বিতীয় স্থান অধিকার করেজিনাত হুমায়ন মুন্সী, তৃতীয় স্থান অধিকার করে লামিয়া আক্তার মিথিলা, ব্যবসায় শিক্ষা বিভাগেপ্রথম স্থান অধিকার করে মেহেদী হাসান, দ্বিতীয় স্থান অধিকার করে মোসা: মারুফা আক্তার প্রিতু, তৃতীয় স্থান অধিকার করেমো: তানভীর চৌধুরী, মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করে নুপুর রানী দে, দ্বিতীয় স্থান অধিকার করে মোসা: জাকিয়া সুলতানা, তৃতীয় স্থান অধিকার করে সাদিয়া আক্তার। তিন বিভাগের নয়জন শিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে বই দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net