1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চোরের অপবাদ দেওয়ায় শিশুর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল

চোরের অপবাদ দেওয়ায় শিশুর আত্মহত্যা

বিশেষ প্রতিবেদক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৫৩ বার

চোর বলে অপবাদ দিয়ে বকাবকি করায় আরাফাত (১২) নামের এক শিশু আত্মহত্যা করেছেন। এঘটনায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে দেওগাঁও এলাকার কামালের আধা পাকা টিনশেড বাড়ির এটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের চাচা কাওসার আলম বলেন, ওই এলাকায় কাওসার তার দাদীর সাথে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতো।
আরাফাতের বাবা জিন্নাহ দ্বিতীয় বিয়ে করে অন্য এলাকায় চলে যায়। তার মাও অন্য পুরুষকে বিয়ে করে নিজের সংসার সাজান। তখন থেকেই আরাফাত দাদীর কাছেই বড় হয়ে উঠেছিল। আরাফাত ও আমার মা একই সাথে থাকতেন। তারা খুবই অসহায় জীবন যাপন করতো।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার কালিবাজার এলাকার জিন্নাহ মিয়ার ছেলে আরাফাত। সে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। তবে গেলো দু বছরে করোনাকালীন সময় সে পড়ালেখা বাদ দেয়।

আরাফাতকে কে যেন চোর ছেচ্ছর বলে বকা দিয়েছে। এছাড়া জিনিসপত্র চুরি করবে বলে দুর দুর করে তাড়িয়ে দিয়েছে। পরে সে বাসায় এসে ঘরের ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যা করে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হক এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net