1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৪০৪ বার

ভূয়া দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে চট্টগ্রাম প্রবাসী ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারটি।জান্নাতুল ফেরদৌস নামে এক ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের ক্রয়কৃত জমিতে আমরা মাটি ভরাট করতে গেলে তমাল ও তার বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি জমিটি দখলের চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি আমাকে জানে মেরেপেলার হুমকি দেন। তাই আমি ভয়ে চট্টগ্রামে পালিয়ে আসি।

বর্ণিত সম্পত্তি নারায়ণগঞ্জ জেলার রুপগন্জ থানার গোলা কান্দাইল মৌজায় আরএস ৫৮৫ দাগের আমার জমির পরিমান সাডে ১৬ শতাংশ। তমাল আমার জায়গা দখল করে নেয়। এ ঘটনায় আমি বিঙ্গ জুডিশিয়াল জেলা ম্যাজিস্ট্রেট আমলী আদালত নারায়ণগঞ্জে একটি মামলা দায়ের করি। যায় মামলা নং ৪০৯/২০০২১

তমাল ও তার বাহিনী আমার জমিটি নিয়ে একটি জাল দলিলও তৈরি করে। পরবর্তীতে আমরা এই দলিল বাতিলের জন্য আদালতে আবেদন করি। জান্নাতুল ফেরদৌস বলেন, তমালের ভয়ভীতিতে আমাদের পরিবার আজ নারায়নগন্জ থেকে পারিয়ে আসতে হয়েছে। আমি ও আমার আজকে তার বিচারের দাবিতে এখানে এসেছি। আমরা তার বিচার প্রধানমন্ত্রীর নিকট চাই।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আরও উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌসের স্বামী মো.জাকির হোসেন,ভাই মো.সাইফুল ইসলামসহ পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net