1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবিদ্বারে ৪০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ২২ কিশোর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম  

দেবিদ্বারে ৪০ দিন জামাতে নামাজ আদায়, বাইসাইকেল পেল ২২ কিশোর

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৬৭ বার

কুমিল্লার দেবিদ্বারে মোহনা আবাসিক এলাকার যুব সমাজের উদ্যোগে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় ২২ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

এ ছাড়া সহীহ কোরআন শিক্ষা গ্রহণ করায় ৪৫ জনকে সম্মাননা ক্রেস্ট এবং রমজান মাসে কোরআন খতম দেওয়ায় আরও ৬ জনকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় দেবিদ্বার হাজী আবিদ আলী হিলফুল ফুজুল আদর্শ বিদ্যালয় মাঠে এ পুরস্কার দেওয়া হয়।

মো. শরীফুল ইসলাম বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মোল্লা নাজিম উদ্দিন।

তিনি বলেন, বর্তমান সময়ে আকাশ সংস্কৃতির ছোঁয়ায় আমাদের শিশু-কিশোররা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তাই শিশু কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে আয়োজকদের এমন একটি ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানাই।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শাহীদ। আরো বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম মোর্শেদ, মাওলানা নুরুল হুদা, হুমায়ুন কবীর, খোরশেদ আলম মাস্টার, সুলতান আহমেদ সরকার, জসিম উদ্দিন, মো. আনিছুর রহমান, মো. খলিলুর রহমান প্রমুখ।

মাওলানা মোল্লা নাজিম উদ্দিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান যে কারণে পুরস্কার পেলেন সেটির ধারাবাহিকতা রক্ষা করতে সন্তানদের সহযোগিতা করুন, আপনি নিজেও নামাজি হোন, পরিবারকেও নামাজি করুন।

তিনি আয়োজকদের এ ব‍্যতিক্রমী উদ‍্যোগের জন‍্য ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net