1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোষাক শ্রমিকদের হিজাব খুললে ২শত টাকা পুরুষ্কার ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

পোষাক শ্রমিকদের হিজাব খুললে ২শত টাকা পুরুষ্কার ঘোষণা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৮০ বার

হিজাব পরিধানে বাঁধা দেওয়ায় একটি কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভুক্তভোগী শ্রমিকরা।

শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬ টা থেকে আল্ট্রা মাঠ সংলগ্ন এলাকার ইয়ং জিন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান,ওই কারখানায় প্রায় সহস্রাধিক শ্রমিক কাজ করেন। কারখানার “উইগ সেকশন-ডব্লিউ ৪” এ কাজ করেন ৫৯ জন শ্রমিক। তারা সবাই হিজাব পড়ে কাজ করেন। এই হিজাব পড়তে বাঁধা নিষেধ করেন কারখানা কতৃপক্ষ। তাদের কথা না মানলে ৫৯ জন শ্রমিককেই কারখানায় প্রবেশ করতে দেয় নি কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও কারখানার শ্রমিক ললিতা বলেন,আমাকে অ্যাডমিন রুমে ডেকে নিয়ে গিয়ে হিজাব খুলতে বলে। হিজাব খুললে ২০০ টাকা পুরস্কার দিতে চায়। আর যদি হিজাব না খোলা হয় তাহলে শ্রমিকদের ২০০ টাকা শাস্তি স্বরূপ কেটে নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ার বগা বাড়ী আলট্রা মাঠ সংলগ্ন ইয়ং জিন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডে। উইগ সেকশন-ডব্লিউ ৪” এর সুপারভাইজার ফেরদৌস তালুকদার বলেন,আমার সেকশনের শ্রমিকদের হিজাব খোলার দায়িত্ব দিয়ে আমাকে অর্থের প্রলোভন দেখায় অ্যাডমিন হাশেমসহ কারখানা কতৃপক্ষ। আমার শ্রমিকরা হিজাব পড়ে আসায় তাদের হিজাব ও বোরখা খুলে নেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া সেকশনের ফ্যান বন্ধ করে শ্রমিকদের শাস্তি দেওয়ায়। হিজাব পড়ে কাজ করতে সমস্যা হয় না এমন কথা শ্রমিকরা হাজার বার বললেও কতৃপক্ষ তা মানতে নারাজ। যখন কোনভাবেই হিজাব খুলতে পারে নি,তখন পুরো সেকশনের শ্রমিকদের বের করে দেওয়া হয়েছে।

উক্ত বিষয়ে কারখানার অ্যাডমিন ম্যানেজার হাশেম ইমরানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল-কামরান বলেন,শ্রমিকদের হিজাব পড়ায় শাস্তি হিসাবে ২০০ টাকা কেটে নেওয়া,টানাটানি করে হিজাব খোলার চেষ্টা করা অত্যন্ত অন্যায়। আমরা কারখানা কতৃপক্ষকে বলবো হিজাব নিয়ে বাড়াবাড়ি না করতে। তা নাহলে এলাকাবাসী, শ্রমিক শ্রেণীসহ সবর্বস্তরের লোকজনকে নিয়ে আমরা আন্দোলনে নামবো। উক্ত বিষয়ে শিল্পপুলিশ -১ এর উপ-পরিদর্শক (এসআই) মিরনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি জানার চেষ্টা করছি। সঠিক ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net