1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে দখল-দূষণ উচ্ছেদে ইউএনও সাইফুর রহমানের অভিযান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ

বোরহানউদ্দিনে দখল-দূষণ উচ্ছেদে ইউএনও সাইফুর রহমানের অভিযান

মনিরুজ্জামানঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪১৭ বার

ভোলার বোরহানউদ্দিনে সরকারি খাল, জমি, জলাশয় দখল-বাণিজ্যে মেতে উঠেছে মহল বিশেষ । যে যার মত দখল করে যাচ্ছে। নির্মাণ করছেন অবৈধ স্থাপনা। ১/১১ সময় যৌথবাহিনী এসব স্থাপনা উচ্ছেদ করলে ও সময়ের পরিক্রমায় আবার দখল করে নিচ্ছে ওই মহল। বিশেষ করে খাল দখল করার কারণে ব্যাহত হচ্ছে ইরিগেশন প্রকল্প। দখল-দূষণে হুমকির মুখে উপজেলা। সরকারি সম্পত্তি রক্ষা, ইরিগেশন কার্যক্রমের সুবিধার্থে ভোলার বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিশেষ অভিযানে নেমেছেন। যার ধারাবাহিকতায় সোমবার রাণীগঞ্জ বাজার সংলগ্ন সরকারি মুচির খাল দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন তিনি ।

জানা যায়, স্থানীয় আ. রশিদ এর ছেলে ব্যবসায়ী মো. সেলিম ওই খালটি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছিলেন । নির্মাণ কাজ বন্ধে উপজেলা প্রশাসন থেকে একাধিকবার নোটিশ দিলেও তিনি সেটা চালিয়ে যাচ্চিল।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, এখানকার খালগুলো বেদখল হয়ে যাচ্ছে। তাই সরকারি স্বার্থ সংরক্ষণ ও ইরিগেশন প্রকল্পের সুবিধার্থে পর্যাক্রমে সকল খাল অবৈধ দখলদার থেকে মুক্ত করা হবে। অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net