1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

মাগুরায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৩৭৬ বার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়নে ৩০ হাজার ৪৭৬ টি পরিবারের মধ্যে ভিজিএফর চাল বিতরণ করা হবে।
তারই অংশ হিসেবে গতকাল পৃথকভাবে ৩ টি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ উপলক্ষে বেলা ১১ টায় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে ৩ নং শ্রীকাল ইউনিয়নের ৪ হাজার ৯৫৭ টি, বেলা ২ টায় সরকারি মহেশচদ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সদর ইউনিয়নের ৪ হাজার ৩০৮ টি পরিবার ও বেলা আড়াইটায় সব্দালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে সব্দালপুর ইউনিয়নের ৩ হাজার ৬৮১ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ উপলক্ষে পৃথকভাবে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল জানাহ’র সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, জেলা যুবলীগর আহ্বায়ক ফজলুুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net