1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ১১ হাজার হতদরিদ্র পেলেন শাড়ি-লুঙ্গি ও নগদ টাকা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

লাকসামে ১১ হাজার হতদরিদ্র পেলেন শাড়ি-লুঙ্গি ও নগদ টাকা

কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কালামে ঈদ উপহার

এম.এ মান্নান লাকসাম(কুমিল্লা)প্রতিদিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৩৬ বার

কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালামের ব‍্যক্তিগত উদ্দ‍্যোগে ও অর্থায়নে নিজ এলাকার ১১ হাজার হতদরিদ্রের মাঝে বিতরণ করেন শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থসহ ঈদের উপহার।

২০ এপ্রিল বুধবার সকালে উপজেলার পাশাপুর গ্রাম ও মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন প্রতিটি গ্রামের হতদরিদ্র অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। অপরদিকে ওই বিকালে পাশাপুর কমপ্লেক্স মাঠে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

ঈদ উপহার বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কালাম বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমার ব‍্যক্তিগত উদ্দ‍্যোগে ও অর্থায়নে আপনাদের জন‍্য আমার এই ক্ষুদ্র উপহার। এ সময় তিনি উপস্থিত সবার কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন‍্য দোয়া কামনা করেন।

বিতরণ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনির আহমেদ, মুদাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবদুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুশু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান দুলালসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net