1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় গৃহহারা ২৮ পরিবার পেলেন মাথা গোঁজার ঠাঁই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার

সাতকানিয়ায় গৃহহারা ২৮ পরিবার পেলেন মাথা গোঁজার ঠাঁই

ইকবাল হোসেনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩২৮ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ২৮টি পরিবারকে সরকারি অর্থয়ানে নির্মিত ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে জমির দলিল ও নতুন ঘরের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এর আগে সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এম মোতালেব সি আই পি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অসহায় মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছেন। এ মহৎ সিদ্ধান্তে স্থায়ী ঠিকানা খুঁজে পাচ্ছেন গৃহহারা
পরিবারগুলো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী , পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসাইন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ছদাহার সাড়াশিয়া ও মাদার্শা মৌজায় আশ্রয়ন প্রকল্পের অধীনে ৪০টি ও তৃতীয় পর্যায়ে এওচিয়া মৌজায় ৪৮টি ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ২৮ টি পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি ২০ টি ঘরের কাজ শেষ হওয়ার পর বুঝিয়ে দেওয়া হবে।

২ শতাংশ জায়গায় নির্মিত প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা শাকসবজি আবাদ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net