1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লামা আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর জীবনী আলোচনা অনুষ্ঠিত সংযুক্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

আল্লামা আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর জীবনী আলোচনা অনুষ্ঠিত সংযুক্ত

আরব আমিরাতে কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৭৫১ বার

দারুল উলূম হাটহাজারীর সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাবেক আমীর ও শাইখুল হাদিস আল্লামা আহমদ শফী ও হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইসলামী নব জাগরণ সংগঠন ও আল ইসলাহ ইসলামী সংস্থা সংযুক্ত আরব আমিরাত যৌথ উদ্যোগে দুবাই আবিরস্থ পালসেস রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় আকাবিরে দেওবন্দের অবদান নিয়ে আলোচনা করেন বাংলাদেশ হতে সফরে যাওয়া বিশিষ্ট আলেমগণ। আলোচনা সভায় বক্তাগণ বলেন- আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী আমাদের দেশের নক্ষত্র ছিলেন। তাদের ইন্তিকালে আমরা অভিভাবক হারা হয়ে পড়েছি, তাদের বিয়োগে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনও পূরণীয় নয়।

তারা আমাদের জন্য রাহবার ছিলেন। সাহসে, সংগ্রামে অগ্রনায়ক ছিলেন। আধ্যাত্মিকতায় মুরশিদ ছিলেন। আমরা তাদের আদর্শ ও চেতনা বুকে ধারণ করে, তাদের দেখানো পথে চলে তাদের অপূরণীয় কাজ আঞ্জাম দেবো ইনশাআল্লাহ। প্রবাসে এমন উদ্যোগ নেওয়ার জন্য ইসলামী নবজাগরণ সংগঠনের মাওলানা মঈনুদ্দীন এবং সকল আয়োজকদের আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন অতিথিরা। আলোচনায় অতিথি ছিলেন- দারুল উলুম হাটহাজারীর পরিচালক মাওলানা ইয়াহইয়া, দারুল উলুম হাটহাজারীর শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ, জামিয়া ওবাইদিয়া নানুপুরের পরিচালক মাওলানা সালাহ উদ্দিন, জামিয়া বাবুনগরের শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান, নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী। সংগঠনের আমিরাত শাখার সভাপতি মঈনুল ইসলাম চৌধুরী মহাসচিব মাওলানা মঈনুদ্দীনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা সমাপ্তের পর আল্লামা ইয়াহইয়া সাহেবের মোনাজাতে বিদেশে বসবাসরত প্রবাসী এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net