ঢাকা   ০৪:৩০:৪৫ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম

বোরহানউদ্দিনে ভূমিহীন ও গৃহহীন ৪২ টি পরিবারকে জমিও গৃহ হস্তান্তর

মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার

মনিরুজ্জামান, ভোলাঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৯১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে ” ঈদ উপহার স্বরূপ জমি ও গৃহ হস্তান্তর” করেন । আজ ২৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ওই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সারা দেশের সাথে সঙ্গতি রেখে উপজেলার ৩ টি ইউনিয়নের ৪২ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন ফকির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আহসান প্রমুখ।

নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় বোরহানউদ্দিন উপজেলায় আজ ২৬ এপ্রিল মঙ্গলবার ৩য় পর্যায়ে ৪২ টি পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। হস্তান্তর কার্যক্রমের ৩য় পর্যায়ে কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা মৌজায় ২১টি, কুতুবা ইউনিয়নের ছাগলা মৌজায় ০৬টি, সাচড়া ইউনিয়নের গাজীর চর মৌজায় ১৫টি গৃহ নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রদত্ত নমুনা মোতাবেক কবুলিয়ত দলিল সম্পাদন, নামজারি সম্পন্ন ও গৃহ প্রদানের সার্টিফিকেট বিতরণ করা হবে। প্রকল্প এলাকায় সুপেয় পানি ও বৈদ্যুতিক সংযোগ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। উপকারভোগীগণ এবং পরবর্তীতে তাদের ওয়ারিশগণ ০২ (দুই) শতাংশ জমিসহ গৃহের মালিকানা লাভ করবেন।

উল্লেখ্য যে, ১ম পর্যায়ে কুতুবা ইউনিয়নের ছাগলা মৌজায় (ছাগলা হাসনাইন ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন) ১৪টি এবং কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা মৌজায় (মীরা বাড়ি সংলগ্ন) ১৪টি-সহ মোট ২৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। ২য় পর্যায়ে কুতুবা ইউনিয়নের ছাগলা মৌজায় (ছাগলা হাসনাইন ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন) ১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি