1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাংকের ভুল তথ্যে দুদকের মামলায় পার পাচ্ছে সরকারী প্রকল্পের টাকা আত্মসাৎকারী ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ব্যাংকের ভুল তথ্যে দুদকের মামলায় পার পাচ্ছে সরকারী প্রকল্পের টাকা আত্মসাৎকারী !

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩২০ বার

চট্টগ্রামে ব্যাংকের ভুল তথ্যের কারণে দুদকের মামলা দেয়ার পরেও পার পেয়ে যাচ্ছে সরকারী কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাৎকারী এক ইউপি চেয়ারম্যান। দুদকের তদন্তে জেলার ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলম ২০১৫-১৬ অর্থ বছরের ১ম ও ২য় পর্যায়ের মোট ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পের দৈনিক ২০০ টাকা মজুরি হারে ৪১ জন শ্রমিকের ৬ লাখ ৫৬ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে প্রকল্পে ভুয়া শ্রমিক দেখিয়ে আত্মসাৎ করা হয়।

২০১৫-১৬ অর্থ বছরের তালিকাভুক্ত শ্রমিকের মধ্যে ৪১ জন উপকারভোগী শ্রমিকের জবানবন্দী গ্রহণ করা হয়। তারা প্রত্যেকেই জানান- তারা কেউই শ্রমিক নয় এবং সকলেই স্বাবলম্বী। তারা কখনো কৃষি ব্যাংকে যান নাই কিংবা হিসাব খোলেননি এবং টাকাও উত্তোলন করেননি। এছাড়া কর্মসৃজন শ্রমিকদের টাকা ব্যাংকের সরকারী ৩৯১ নং হিসাব নম্বরে জমা করার কথা থাকলেও প্রথমে টাকা গুলো উক্ত হিসাব নম্বরে জমা করে পরবর্তীতে তা ৩৯১ নম্বর একাউন্ট থেকে তুলে চেয়ারম্যান নিজের ব্যক্তিগত ৪১২৯ নম্বর ব্যাংক হিসেবে স্থানান্তর করেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ থেকে দুদকে দেয়া তথ্যে চেয়ারম্যান জানে আলমের ব্যক্তিগত হিসাব নম্বর ৪১২৯ এর স্থলে উল্লেখ করা হয় ৪৯২১ । যার কোন অস্তিত্বই নেই।

এটিকেই পুঁজি করে বর্তমানে চেয়ারম্যান জানে আলম দুদকের মামলায় উপস্থাপিত তথ্য ভুল দাবী করে মামলা থেকে পার পাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার এ বিষয়ে জেলা জজ আদালতে চেয়ারম্যানের জামিন শুনানী হওয়ার কথা। সরকারী আর্থিক প্রতিষ্ঠান কৃষি ব্যাংক কর্তৃপক্ষের এমন খামখয়ালির কারণে দুদকের মামলা করার পরেও তথ্যের মার পেচে পার পেয়ে যাচ্ছেন সরকারী প্রকল্পের অর্থ আত্মসাৎকারী।

এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। এ ব্যাপারে দুদকের পিপি মুজিবুর রহমান চৌধুরী বলেন , এ ধরনের তথ্য গড়মিল করে মামলা থেকে পার পাওয়ার কোন সুযোগ নেই।
এর আগে ২০২০ সালে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন তদন্ত করে ৪১ জন শ্রমিকের অর্থ আত্মসাতের দালিলিক প্রমাণ পাওয়ায় চেয়ারম্যানসহ বাকিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে দুদক কমিশনের প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে চলতি বছরে এসে কমিশন তাদের বিরুদ্ধে মামলা দায়েরর নির্দেশন দেন।

দুদকের এজহারে উল্লেখ করা হয়, ২০১৫-১৬ অর্থ বছরের ১ম ও ২য় পর্যায়ের মোট ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পের দৈনিক ২০০ টাকা মজুরি হারে ৪১ জন শ্রমিকের ৬ লাখ ৫৬ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে প্রকল্পে ভুয়া শ্রমিক দেখিয়ে আত্মসাৎ করা হয়। ২০১৫-১৬ অর্থ বছরের তালিকাভুক্ত শ্রমিকের মধ্যে ৪১ জন উপকারভোগী শ্রমিকের জবানবন্দী গ্রহণ করা হয়। তারা প্রত্যেকেই জানান- তারা কেউই শ্রমিক নয় এবং সকলেই স্বাবলম্বী। তারা কখনো কৃষি ব্যাংকে যান নাই কিংবা হিসাব খোলেননি এবং টাকাও উত্তোলন করেননি। এছাড়া কর্মসৃজন শ্রমিকদের টাকা ব্যাংক হিসাব নম্বরে জমা করার কথা থাকলেও তা ব্যাংক থেকে তুলে চেয়ারম্যান নিজের ব্যক্তিগত ব্যাংক হিসেবে স্থানান্তর করেন।

স্কুল প্রধান শিক্ষক, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, প্রবাসী, ব্যবসায়ী, চিকিৎসক এবং রাজনৈতিক ব্যক্তিদের নাম দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করা হয়। কার্যালয়টির সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক আতিকুল ইসলাম।
মামলার আসামিরা হলেন : দাঁতমারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জানে আলম, তৎকালীন ট্যাগ অফিসার প্রণবেশ মহাজন, ফটিকছড়ির কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক, একই ব্যাংকের সাবেক কর্মকর্তা সুজিত কুমার নাথ ও ক্যাশিয়ার আবুল কাশেম।

এর আগে ২০২০ সালে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন তদন্ত করে ৪১ জন শ্রমিকের অর্থ আত্মসাতের দালিলিক প্রমাণ পাওয়ায় চেয়ারম্যানসহ বাকিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে দুদক কমিশনের প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে চলতি বছরে এসে কমিশন তাদের বিরুদ্ধে মামলা দায়েরর নির্দেশন দেন।

দুদকের এজহারে উল্লেখ করা হয়, ২০১৫-১৬ অর্থ বছরের ১ম ও ২য় পর্যায়ের মোট ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পের দৈনিক ২০০ টাকা মজুরি হারে ৪১ জন শ্রমিকের ৬ লাখ ৫৬ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে প্রকল্পে ভুয়া শ্রমিক দেখিয়ে আত্মসাৎ করা হয়। ২০১৫-১৬ অর্থ বছরের তালিকাভুক্ত শ্রমিকের মধ্যে ৪১ জন উপকারভোগী শ্রমিকের জবানবন্দী গ্রহণ করা হয়। তারা প্রত্যেকেই জানান- তারা কেউই শ্রমিক নয় এবং সকলেই স্বাবলম্বী। তারা কখনো কৃষি ব্যাংকে যান নাই কিংবা হিসাব খোলেননি এবং টাকাও উত্তোলন করেননি। এছাড়া কর্মসৃজন শ্রমিকদের টাকা ব্যাংক হিসাব নম্বরে জমা করার কথা থাকলেও তা ব্যাংক থেকে তুলে চেয়ারম্যান নিজের ব্যক্তিগত ব্যাংক হিসেবে স্থানান্তর করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net