ঢাকা   ০৪:৪৬:১৫ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাগুরায় গৃহবধুকে বটি দিয়ে কুপিয়ে গলাকেটে হত্যা! খুনি সন্দেহে সৎছেলে আটক!

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় শহরের ভায়না গ্রামের মুন্সী পাড়ায় ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

খুনি সন্দেহে নিহতের সৎছেলে ফয়সাল (৩৮)কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের কোনো এক সময় হাত ও গলাকেটে তাকে হত্যা করা হয় তাকে।

বিকাল ৪টার দিকে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে সন্ধ্যার পর লাশটি উদ্ধার করা হয়। ফাতেমা বেগম মাগুরা জজ আদালতের ভেন্ডার মুন্সি ওয়াহিদুজ্জামান অনুর দ্বিতীয় পক্ষের স্ত্রী।

প্রতিবেশীরা জানায়, নিহত ফাতেমা বেগম মুন্সী ওয়াহিদুজ্জামানের দ্বিতীয় পক্ষের স্ত্রী। পারিবারিক কলহের কারণে তার প্রথম স্ত্রী কয়েক বছর যাবত বাবার বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় গত বছরের নভেম্বর মাসে ফাতেমা বেগমকে বিয়ে করেন তিনি। কিন্তু এই বিবাহের পর থেকে প্রথম পক্ষের সন্তান ফয়সালের সঙ্গে ফাতেমার কলহ লেগে ছিল।

মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, পারিবারিক কলহ ছাড়াও অন্যান্য দিক বিবেচনায় নিয়ে সিআইডিসহ পুলিশের বিভিন্ন বিভাগ হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে।

এদিকে ২০ এপ্রিল রাত আড়াইটার দিকে ভায়না এলাকা থেকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত ফাতেমার সৎ ছেলে ফয়সাল(৩৮)কে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি