ঢাকা   ১২:৫১:০২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রানা প্লাজার যায়গা উদ্ধারে কাঁটাতারের বেড়া

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪১৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা জেলা সাভারের রানা প্লাজা ট্রাজেডির নয় বছর পূর্তি হতে যাচ্ছে রোববার (২৪ এপ্রিল) ট্র্যাজেডি ইতিহাসের সবচেয়ে বড় দিন।

২৪ এপ্রিল ২০১৩ বাংলাদেশ সময় পৌনে নয়টার সময় ধসে পড়ে ১১২৯ জন শ্রমিক নিহত হন। আহত হয় ২৫০০ শত জনেরও বেশি।
নিখোঁজ হন ৯৯৬ জন শ্রমিক। এই ঘটনার ১৭ দিন পর ১০ মে ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা ।

এ ঘটনার পর থেকে রানা প্লাজার স্থানটি অরক্ষিত ছিল, যা পরে কিছু দোকানদার বেদখল করে নেয়। প্রায় আট বছর পর স্থানটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন । স্থানটি উদ্ধারের জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।

মাজহারুল ইসলাম ঢাকা রিপোর্টকে বলেন,নিহত শ্রমিকদের স্মরণে একটা ভাস্কর্য বসানো হয়েছে । যখন সওজের (সড়ক ও জনপদ) কাজ শুরু হয় তখন উনাদের কাছে জানতে চাই, ড্রেনটা কোন দিক দিয়ে যাবে। তারা ভাস্কর্যটা ভাঙতে চাচ্ছিলেন না। পরে আমরা ওটা বাইপাস করে ড্রেনের ডিজাইনটা করে দেই এবং কাজটা শেষ হওয়ার মুহূর্তে জায়গাটা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলো। আপাতত কাঁটাতারের বেড়া দিয়ে হলেও পরে স্থায়ী ভাবে আমরা এ জায়গাটি সংরক্ষণ করবো। কিছু বাজেট পেলে স্থানটিতে আমরা সীমানা প্রাচীর নির্মাণ করে দিব।

তিনি বলেন, কিছু অবৈধ দখলকারী ছোট ছোট টঙ দোকান তুলে স্থানটি দখল করার চেষ্টা করছিল। যেহেতু আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে স্থানটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ইউএনও ও এসিল্যান্ডকে (উপজেলা ভূমি কর্মকর্তা)কে এটি সংরক্ষণের উদ্যোগ নিতে দায়িত্ব দেওয়া হয়েছে, সেহেতু স্থানটির দায়িত্ব উপজেলা প্রশাসনের ওপর বর্তায় তারই পরিপ্রেক্ষিতে কাঁটাতারের বেড়া দেওয়া হলো ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি