1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও-ইসলামপুরের মা-মেয়ে হত্যার প্রধান আসামী শহিদুল কারাগারে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

ঈদগাঁও-ইসলামপুরের মা-মেয়ে হত্যার প্রধান আসামী শহিদুল কারাগারে

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৩১ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মা ও দুই মেয়ের লাশ উদ্ধারের মামলার প্রধান আসামী শহিদুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (৮এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদিপক্ষের আইনজীবি এড. মোঃ আমির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালে ২২ ডিসেম্বর ঈদগাঁওয় উপজেলার নতুন অফিস এলাকার মৃত আজিজুর রহমান এর ছেলে শহিদুল হক তার স্ত্রীর- কাছ থেকে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল হক তার স্ত্রী জিসান আক্তারকে হত্যা করে ফ্যানের সাথে মরদেহ ঝুলিয়ে রাখে। এ ঘটনা ২ কন্যা সন্তান দেখে ফেলায় তাদেরকে হত্যা করে পালিয়ে যায় শহীদুল ইসলাম।

তখন থেকে শহিদুল হক ও তার পরিবার এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা চালায়।

বাদি পক্ষের আইনজীবি মোঃ আমির হোসেন জানিয়েছেন, এই ঘটনায় নিহত জিসান আকতারে মা মোহছেনা আকতার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকে পলাতক ছিলো প্রধান আসামী শহিদুলসহ অন্যান্য আসামীরা। এর মধ্যে গত ১১ এপ্রিল হাই কোর্টের বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক মোহাম্মদ সেলিম এর বেঞ্জে জামিনের জন্য আবেদন করলে শহীদুল হককে চার সপ্তাহের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মনমর্পণ করার আদেশ দেন।

তিনি আরো জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী কক্সবাজার জজকোর্টে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শহীদুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net