1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে অতিরিক্ত মদপানে তরুণীর মৃত্যু, ২ বন্ধু আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

কক্সবাজারে অতিরিক্ত মদপানে তরুণীর মৃত্যু, ২ বন্ধু আটক

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৬০ বার

কক্সবাজারে বেড়াতে আসা লাবণী আকতার (১৯) নামের এক পর্যটক তরুনী অতিরিক্ত মদ্যপানে মারা গেছেন।

বুধবার (১৮ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন এই তরুণী।

পুলিশ বলছে, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় গত ৪ দিন আগে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই তরুণীর ২ বন্ধুকে আটক করেছে পুলিশ।

লাবণী আকতার ঢাকার যাত্রাবাড়ি বসবাসকারি বরগুনার মনির হোসেনের মেয়ে।

এ ঘটনায় আটককৃতরা হলেন, ঢাকা যাত্রীবাড়ি এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, গত ১১ মে ৪ বন্ধু সহ ওই তরুণী কক্সবাজার বেড়াতে আসেন। তারা কলাতলীর বীচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল অবস্থান নেন। সেখানে ১৪ মে অসুস্থ হলে তরুনী লাবনী আকতারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে হস্তান্তর করা হয়।

এসময় তার সঙ্গে আসা ৪ জনের মধ্যে ২ জন স্বীকার করেন তারা অতিরিক্ত মদ্যপান করেছিল। এ ঘটনায় ২ জনকে আটক করা হলেও অপর ২ জন পালিয়ে যায়।

তিনি আরও জানান, গত ৪ দিন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন থাকার পর বুধবার সাড়ে ১২টায় তরুণী মৃত্যু হয়।

ইতোমধ্যে তরুনীর পিতা সহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি তদন্ত আরও জানান, আটক ২ জনকে এ ঘটনায় ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারা হেফাজতে রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net