1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ার মিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধ মুলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কুষ্টিয়ার মিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধ মুলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৭১ বার

কুষ্টিয়ার মিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধ মুলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মে বেলা সাড়ে ১১ টায় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক এই অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাল্য বিয়ে প্রতিরোধ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, ইন্ডিপেডেন্ট টিভি ও আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ, মানবকন্ঠের মিরপুর উপজেলা প্রতিনিধি নাঈম খন্দকার ।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের পরিচালায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের সকল শ্রেণী থেকে মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নেন। সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, বাল্যবিবাহ একটি ভয়ানক সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে আমাদের সবাইকে কাজ করতে হবে।উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে চলেছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।

জানাযায়, তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানটি গত ০৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ২৮ মে শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net