ঢাকা   ০৮:০৫:৪৩ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল

ক্যান্সার আক্রান্ত রোগীকে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৭৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’। শনিবার বিকেলে উপজেলার মাছিমপুর বাজারে অবস্থিত ক্লাবটির প্রধান কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পরিবারের হাতে নগদ ১৫০০০ হাজার টাকা তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এমআই টিপু, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান, ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শ্যামল প্রমূখ।

এছাড়াও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ, ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মনোয়ার হোসেন মুন্না, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক চান বাদশা মোল্লা ও অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন।

এসো মানবতার টানে অসহায়দের পাশে এই স্লোগানকে বুকে ধারণ করে ২০২০ সালে ‘ তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব সংগঠনটি যাত্রা শুরুর পর থেকে আর্তমানবতার সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। শুরু থেকে এই পর্যন্ত অর্থ, খাদ্য সামগ্রিক ও রক্ত দিয়ে প্রায় কয়েক’শ পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

প্রতিবছর ঈদে এবং শীতকালীন সময়ে সুবিধাবঞ্চিত অসহায়দের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি এবং কয়েকটি সমস্যাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা করে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

এভাবে অসহায়, সুবিধাবঞ্চিতদের সহযোগিতাসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব।

সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান রাজ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া। স্বল্প সময়ে অসংখ্য মানবিক কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ব্যতীত এত প্রশংসনীয় উদ্যোগ কোনভাবেই বাস্তবায়ন করা সম্ভব হতো না। যারা তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাবের মানবিক কার্যক্রমে এগিয়ে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি