1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩০৫ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়পুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো: মিজানুর রহমান মিজান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মিজান উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত আলী আহম্মদ এর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত মিজানের ছেলে নূর নবী। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: কাউছার।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মিজান ও তার ছেলে ভ্যানগাড়ীতে করে মহাসড়কের পূর্বপাশের রাইস মিলে ধান ভাঙ্গাতে যাওয়ার সময় মহাসড়কের মাঝখানে পৌঁছলে ঢাকামুখী একটি অজ্ঞাতনামা দ্রুতগতি সম্পন্ন কাভার্ড ভ্যান তাদের ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিজানের ছেলে নূর নবীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: কাউছার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net