1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে এক যুবকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে এক যুবকের লাশ উদ্ধার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৪১ বার

গাইবান্ধা জেলা শহরের জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে নায়িম রহমান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে শহরের ভিএইড রোডে অবস্থিত বেসরকারী এনজিও এর মাদক নিরাময় কেন্দ্র থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নায়িম রহমান সদর উপজেলার চকমামরোজপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। গত ২৮ এপ্রিল থেকে জিইউকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

তবে এ ঘটনায় নায়িমের স্বজনদের দাবি আত্নহত্যা নাকি তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।

জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর এ কে এম দেলোয়ার হাসান বিপ্লব জানান, নায়িমের আত্মহত্যার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ভর্তির পর থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রের বিল্পবের কাছে সবার অজান্তে নায়িম আত্মহত্যা করলো কীভাবে ? এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net