1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফের হ্নীলায় ১টি ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩টি অবৈধ ক্লিনিক বন্ধ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর

টেকনাফের হ্নীলায় ১টি ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩টি অবৈধ ক্লিনিক বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪২১ বার

হাইকোর্ট দেশে ৭২ঘন্টার মধ্যে অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করার নির্দেশনা দেওয়ার পর টেকনাফ উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে। এতে অব্যস্থাপনায় ১টি ল্যাবকে জরিমানা এবং ৩টি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৮ মে (শনিবার) বিকাল ৩টারদিকে টেকনাফ উপজেলা নির্বাহী এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কায়সার খসরু, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ টিম হ্নীলা বাস ষ্টেশনে অভিযান পরিচালনা করেন, হ্নীলা ল্যাব এইড মেডিকেল এন্ড প্যাথলজি সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়া ও মাত্র ০৩ দিনের প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অপরাধে
৫০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং নিয়মিত ডাক্তার না বসানো পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া হ্নীলা ডায়াগনষ্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বারে টেস্টের মূল্য বেশী নেওয়ায় ল্যাবকে সর্তক করা হয়। এছাড়া অভিযান চলাকালে ক্লিনিক বন্ধ করে পালিয়ে যাওয়ায় বাবুটি দাশের মা-মনি ক্লিনিক, নুরজাহানের রুমাইছা ক্লিনিক এবং স্মৃতিকণা দাসের হ্নীলা চেম্বার ক্লিনিক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। এসময় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ প্রণয় রুদ্র,হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রের ডাঃ শংকর চন্দ্র দেবনাথ এবং ডাঃ আজাদ নুরুল হোসাইন উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু জানান,সরকারী এবং জনস্বার্থ বিরোধী কর্মকান্ড যেখানে চলুক আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসব প্রতিষ্ঠানের বিষয় জনসাধারণকেও সজাগ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net