1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডঙ্গীতে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা করেন ৩০ হাজার টাকা । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডঙ্গীতে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা করেন ৩০ হাজার টাকা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩১০ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ১০ মে বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ঐ তিন দোকানকে বিভিন্ন অংকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। ঐ দিন বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বোতলজাত সোয়াবিন তেলের ওজন বা পরিমানে কারচুপির অভিযোগে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজার এলাকার খোরশেদ ষ্টোরকে ৫ হাজার, একই এলাকার আবু সায়েম ষ্টোরকে ৫ হাজার এবং বালিয়াডাঙ্গী কাঁচা বাজার এলাকার জগেন ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখিত ৩টি প্রতিষ্ঠানে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net