1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৭৬ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জমি জমা নিয়ে চাচা ভাতিজা সংঘর্ষে চাচা শাহ আলম আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২১মে শনিবার রাতে মারা যাওয়ার ঘটনা ঘটে। জানা গেছে , বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণ মাড়ি( জুগি হার) গ্রামে গত ২০ মে শুক্রবার শাহ আলম ও তার ভাতিজা জমি জমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায় চাচা শাহ আলমের(৭৫) মাথায় আঘাত করে আহত অবস্থায় তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে ভর্তি করান অবস্থার অবনতি হওয়ায় গত ২১ মে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত শাহ আলম এর ছোট ছেলে সোহেল জানান, আমার বাবার কাছে আমার চাচাতো ভাই মানারুল ইসলাম বাড়ির পার্শে কয়েক শতক জমি দান স্বরুপ রেজিস্ট্রি করে দেন এখন চাচাতো ভাই মানারুল ইসলাম আমাদের বাড়ির সামনে জমি দখলের চেষ্টা করলে এক পর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে করে আমার বাবাকে মাথায় স্ব জোরে আঘাত করলে আশংকা জনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাই।

গত ২১ মে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে মারা যায়। আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই।
আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকালু বলেন, আমি গত ২০ মে শুক্রবার জমি জমা নিয়ে সংঘর্ষের কথা শুনি এবং তাদের উভয় পক্ষকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। ২১ মে শনিবার রাতে শুনলাম চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয় ,তাৎক্ষণিক আমি বালিয়াডাঙ্গী থানায় অবগত করছি। আজকে ওসি সাহেব এবং আমি ঘটনা স্থলে আসলাম আইন অনুযায়ী ওসি সাহেব ব্যবস্থা গ্রহণ করবেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net