1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

ঠাকুরগাঁওয়ে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৩৫ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। ১০ মে মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঐ ৩ দোকানকে বিভিন্ন অংকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। ঐ দিন পীরগঞ্জের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পীরগঞ্জ পুর্ব চৌরাস্তার (বীরগঞ্জ রোডের) মেসার্স শাহীন ট্রেডার্সকে ৫০ হাজার, পীরগঞ্জ মেসার্স জুলফিকার ট্রেডার্সকে ৩ হাজার এবং পীরগঞ্জের নসিবগঞ্জ সড়কের ব্রাক অফিস সংলগ্ন মেসার্স সুমন এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখিত ৩টি প্রতিষ্ঠানে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net